Apan Desh | আপন দেশ

বিদ্যুৎ সাশ্রয়ী হতে কর্মকর্তাদের যে নির্দেশনা দিল ইসি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫০, ২৪ মার্চ ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ী হতে কর্মকর্তাদের যে নির্দেশনা দিল ইসি

নির্বাচন ভবন। ছবি : সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ মার্চ) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। 

তারা জানান, মাসিক সমন্বয় সভায় ইসি সচিব আখতার আহমেদ সচিবালয় ও মাঠপর্যায়ের সব কর্মকর্তাকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসে ব্যবহৃত এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখতে হবে। পাশাপাশি জ্বালানি তেল সাশ্রয়ে প্রয়োজন ছাড়া সরকারি গাড়ির ব্যবহার পরিহার করতে বলা হয়েছে।

আরও পড়ুন : জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করব : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের সাম্প্রতিক জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় উদ্যোগের অংশ হিসেবেই ইসি এ নির্দেশনা জারি করেছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়