Apan Desh | আপন দেশ

ঈদ মোনাজাতে মুসলিম উম্মার জন্য শান্তি কামনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৮:১০, ২১ মার্চ ২০২৬

আপডেট: ০৮:১৬, ২১ মার্চ ২০২৬

ঈদ মোনাজাতে মুসলিম উম্মার জন্য শান্তি কামনা

ছবি: আপন দেশ

বিপুল সংখ্যক প্রবাসী মধ্যপ্রাচ্যে আতঙ্কের মধ্যে ঈদ করছেন। দেশে তাদের স্বজনরা আছেন উদ্বেগ-উৎকণ্ঠায়।

এমন এক সময়ে এবার ঈদুল ফিতর এসেছে, যখন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ চলছে। বিপুল সংখ্যক প্রবাসী সেখানে আতঙ্কের মধ্যে ঈদ করছেন। দেশে তাদের স্বজনরা আছেন উদ্বেগ-উৎকণ্ঠায়।

এবার ৩০ রোজা শেষে মুসলমানদের সবচেয়ে বড় এ উৎসব উদযাপিত হচ্ছে সারাদেশে। সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলমের হিসাবে এবার রাজধানীর প্রায় দেড় কোটি মানুষ স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে গ্রামে গেছেন। পথের ভোগান্তির পরও উৎসবের রঙ ছড়িয়েছে দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে।

শনিবার (২১ মার্চ) সকাল সাতটায় জাতীয় মসজিদ বায়তুল মোকারমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। 
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান প্রথম জামাতে ইমামতি করেন। নামাজের আগে ইমাম মাওলানা মিজানুর রহমান উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসীহত করে বয়ান করেন।

বয়ান শেষে মুসলিম উম্মার জন্য মোনাজাত করা হয়। তাতে বিশেষ গুরুত্ব পায় মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধ। যুদ্ধ বিবাদ থামাতে এবং জান মাল রক্ষায় মহান রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করা হয়।

মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিরা ইমামের বাক্য শেষে আমিন আমিন ধ্বনি তুলেন।  অনেক মুসল্লিকে অজরে কাঁদতে দেখা গেছে। 

আপন দেশ/এবি

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়