ছবি সংগৃহীত
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একসঙ্গে এখানে ঈদের নামাজ আদায় করেন।
ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করেন।
এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এ জামাত অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাতটা থেকেই মুসল্লিরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঈদগা স্থলে প্রবেশ করেন।
বিস্তারিত আসছে...
আপন দেশ/ এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































