Apan Desh | আপন দেশ

সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব : স্পিকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৭, ১৩ মার্চ ২০২৬

সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব : স্পিকার

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (১৩ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হবো। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখব।’

সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াক আউট নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সংসদে ওয়াক আউট একটি প্রচলিত রীতি। তবুও তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদের স্লোগান দেয়া ঠিক না, এটা সংসদের রেওয়াজের বাইরে।’

আরও পড়ুন : মির্জা আব্বাসের অবস্থা অবনতি

সরকারি দল এবং বিরোধী দল বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও জানান তিনি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়