রাজধানীতে ৪৭টি মাথার খুলি-হাড়-কঙ্কালসহ গ্রেফতার ৪
রাজধানীর তেজগাঁও থানা এলাকা হতে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়েছে। এসময় সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) এ তথ্য জানা গেছে। গ্রেফতাররা হলেন, কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) ও মো. ফয়সাল আহম্মেদ (২৬)।
০২:৫৯ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার