Apan Desh | আপন দেশ

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস 

ফাইল ছবি।

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। দিনের শুরুটা বেশ মনোরম ও আরামদায়ক হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া কিছুটা তপ্ত হতে পারে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সে সঙ্গে দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। এ ছাড়াও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ০৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সবশেষ সারা দেশের জন্য দেয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়