Apan Desh | আপন দেশ

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১ হাজার অতিথি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:০১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১ হাজার অতিথি

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিসহ মোট ১ হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শেখ আব্দুর রশীদ বলেন, ‘আজ গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। জাতীয় সংসদে ২৯৭টি আসনে যারা নির্বাচিত হয়েছেন, তাদের নাম প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী, তিন দিনের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। সেটি এই তিন দিন সময় ১৪, ১৫, ১৬ এবং ১৭ তারিখ পর্যন্ত আমরা ধরতে পারি। কারণ কর্ম দিবস আগামীকাল থেকে। এই ১৭ তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে।’

তিনি বলেন, ‘শপথ গ্রহণের পরে বিভিন্ন এই নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন। যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে নির্বাচিত হবেন তিনি রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থভাজন। রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। এরপরে একটা সুবিধাজনক সময় নির্ধারণ করে সেই সময়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।’

আরও পড়ুন : ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন ৩ জন

শপথ পড়ানোর বিষয়ে সচিব জানান, স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ শপথ পড়াতে পারেন। তারা যদি কোনো মনোনয়ন না দিতে পারেন, তাহলে সরকার থেকে কাউকে মনোনয়নের ব্যবস্থা করা হতে পারে। সেক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন বা শপথ পাঠ করাতে পারেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement