ছবি : আপন দেশ
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন। রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এদিন সকালে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গেও আলাদ বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ব্রেন্ট ক্রিসটেনসন মন্ত্রণালয়ে পৌঁছান। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। তার সঙ্গে আলোচনা শেষে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দফতরে যান মার্কিন রাষ্ট্রদূত।
বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
আরও পড়ুন : এটা শেষ নির্বাচন, জানালেন মির্জা ফখরুল
এদিকে, প্রায় একই সময়ে মার্কিন দূতাবাসের পেজ থেকে জানানো হয়, ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































