Apan Desh | আপন দেশ

শিল্প মন্ত্রণালয়

বন্ধ শিল্প পুনর্জাগরণে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

বন্ধ শিল্প পুনর্জাগরণে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করার জন্য ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেশে ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রণোদনার ঘোষণা দেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। গভর্নর বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বন্ধ শিল্পকারখানা আবার চালু হবে, রফতানি ও রেমিট্যান্স বাড়বে, গ্রামীণ অর্থনীতি চাঙা হবে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে নতুন গতি ফিরে আসবে। গত তিন বছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমেছে উল্লেখ করে গভর্নর বলেন, আগে যেখানে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৮ শতাংশ, পরে তা ৪ দশমিক ২ শতাংশে নেমে আসে। বর্তমানে প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে গার্মেন্টস, টেক্সটাইল, স্টিল, সিরামিক, তথ্যপ্রযুক্তি ও উৎপাদন খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে।

০৫:৪৫ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার

শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ঘোষিত ১০ ফেব্রুয়ারির ছুটি পরবর্তী সময়ে অন্য কোনো কার্যদিবসে সমন্বয় বা ‘পুষিয়ে নেয়ার’ সুযোগ দিয়েছে সরকার। যেসব কারখানা এ ছুটি কার্যকর করবে, তারা চাইলে পরবর্তী সময়ে যে কোনো একদিন শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে এ ছুটি পুষিয়ে নিতে পারবে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

০৯:৫১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement