Apan Desh | আপন দেশ

ভারতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:২০, ১৭ ডিসেম্বর ২০২৫

ভারতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

ছবি: সংগৃহীত

ঢাকায় ভারতের হাইকমিশনে ‘সাম্প্রতিক হুমকি’ এবং কয়েকজন বাংলাদেশি রাজনৈতিক নেতার ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে আপত্তি জানাতে নয়া দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। বুধবার (১৭ ডিসেম্বর) এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ তলবের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে উল্লেখ করা হয়েছে। এনডিটিভির ভাষ্য অনুযায়ী, তিনি এমন শক্তিকে আশ্রয় দেয়ার হুমকি দিয়েছেন, যা দিল্লির বিরুদ্ধে কার্যকর হতে পারে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য—‘সেভেন সিস্টারস’—কে দেশ থেকে আলাদা করার চেষ্টা করবে।

এনডিটিভি আরও জানায়, বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপনের সময় দেয়া এক বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, সেভেন সিস্টারসকে ভারত থেকে আলাদা করা হবে।

আরও পড়ুন<<>>নিরাপত্তা শঙ্কায় বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা আশা করি, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে, শান্তিপূর্ণ নির্বাচনের জন্যও।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এর ২ দিনের মাথায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে বিক্ষোভের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানো হয়, যা দু’দেশের কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। এ অবস্থায় ২০২৬ সালের প্রথম দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচনের প্রচার-প্রচারণার সঙ্গে উত্তেজনামূলক বক্তব্য প্রতিবেশী দেশদু’টির মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল করে তোলার ঝুঁকিতে রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩