Apan Desh | আপন দেশ

চার অধিদফতরে নতুন ডিজি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২১:১৭, ১৬ ডিসেম্বর ২০২৫

চার অধিদফতরে নতুন ডিজি

ফাইল ছবি


সরকার চারটি গুরুত্বপূর্ণ অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে। পাশাপাশি একজন অতিরিক্ত সচিবকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয়া হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মাহমুদ হাসান। তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন ছিলেন। গ্রেড-১ কর্মকর্তা মাহমুদ হাসানকে এ নিয়োগ দিয়ে তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। 

আরও পড়ুন<<>>বিজয় দিবসে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) মহাপরিচালক এ কে এম অলি উল্যা। অন্যদিকে পল্লী উন্নয়ন একাডেমির নতুন মহাপরিচালক হয়েছেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির এমডিএস এ বি এম মাহবুব আলম।

অলি উল্যাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং মাহবুব আলমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ন্যস্ত করা হয়েছে। এছাড়া ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদফতরের নতুন মহাপরিচালক হয়েছেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন। এজন্য তার চাকরি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে।

একই সঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সিদ্দিকুর রহমানকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয়া হয়েছে। তাকে এ পদোন্নতির পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩