Apan Desh | আপন দেশ

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক  

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ৩০ মে ২০২৫

আপডেট: ১১:৩৬, ৩০ মে ২০২৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক  

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৩০ মে) সকালে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিকে বাংলাদেশের সমর্থন জানানো হয়।

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠন প্রচেষ্টা, সংস্কার উদ্যোগ ও বাংলাদেশের শান্তিপূর্ণ হস্তান্তরের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন বাড়াতে অব্যাহত সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। 
পরে যৌথ সংবাদ বিবৃতিতে জানানো হয়, রোহিঙ্গাদের টেকসই-নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান।

এর আগে সকালে জাপানের প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়