Apan Desh | আপন দেশ

রমজানে মেট্রোরেলে ২৫০ মিলি পানি নেয়া যাবে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৫৫, ১ মার্চ ২০২৫

রমজানে মেট্রোরেলে ২৫০ মিলি পানি নেয়া যাবে

মেট্রোরেলে ইফতারের জন্য পানি বহনের অনুমতি দিয়েছে ডিএমটিসিএল। স্টেশন প্ল্যাটফর্ম ও ট্রেনে ২৫০ মিলিলিটার পানি বহন করা যাবে। এ নিয়ম পুরো রমজান মাস চালু থাকবে।

ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক মো. আহসান উলাহ শরিফী এ তথ্য জানান। তিনি ২৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন। রমজানে মেট্রোরেলের সময়সূচি ও নিয়ম সম্পর্কে সেখানে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানে ইফতারের জন্য পানি বহন করা যাবে। প্রত্যেক যাত্রী মেট্রোট্রেন ও স্টেশন এলাকায় পানি নিতে পারবেন। তবে পরিমাণ সর্বোচ্চ ২৫০ মিলিলিটার হতে হবে। তবে পানি যেন পড়ে না যায় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম/কনকোর্স/প্রবেশ ও বাহির হওয়ার গেটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে।

আরও বলা হয়, কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোট্রেনের ভেতর অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না। শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের ও শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

সময়সূচি অনুযায়ী সর্বপ্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে ও সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে। অন্যদিকে মতিঝিল থেকে সর্বপ্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় ও সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। এ সময়সূচি অনুযায়ী পুরো রমজান মাস অর্থাৎ ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত চলবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ