Apan Desh | আপন দেশ

‘ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ০৯:০৯, ৭ জানুয়ারি ২০২৫

‘ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’

সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) শরিফুল হক ডালিম কথা বলেছেন। লাইভে ৫০ বছরের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

মেজর ডালিমের সাক্ষাৎকারের পরের দেশজুড়ে আলোচনায় টক অব দ্য কাউন্টিতে পরিণত হন মেজর ডালিম। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপ সর্বত্র আলোচনায় মেজর ডালিম ইস্যু।

সারাদিন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা যাকে মেজর ডালিম বলে মন্তব্যের তীর ছুঁড়ে দিয়েছেন, এবার সে মিনহাজুল আরেফিন সিদ্দিক সোমবার (০৬ জানুয়ারি) সন্ধা ৬ টায়  নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

মিনহাজুল আরেফিন সিদ্দিক তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, সকালে ঘুম থেকে উঠে দেখি, রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি। আর এরপরই বট বাহিনী ঝাপাইয়া পড়েছে আমার প্রোফাইলে।

এদিকে এ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। যদিও উপদেষ্টা মেজর ডালিম ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কোনো প্রশ্নেরই উত্তর দেননি।

ইলিয়াসের সঙ্গে টকশোর শুরুতে মেজর ডালিম বলেন, দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র-জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ যেকোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সে অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি। তার জন্য আরো সময় প্রয়োজন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ