Apan Desh | আপন দেশ

চিরনিদ্রায় শায়িত উপদেষ্টা হাসান আরিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪১, ২৩ ডিসেম্বর ২০২৪

চিরনিদ্রায় শায়িত উপদেষ্টা হাসান আরিফ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশিষ্ট এ আইনজীবীকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। এ সময় তার সন্তান মুয়াজ আরিফসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে হাসান আরিফের মৃত্যুতে সোমবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। জাতীয় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত।

রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেয়া হয়েছে। 

এছাড়াও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়