Apan Desh | আপন দেশ

‘বিদেশে শ্রমিক শোষণ বন্ধে আমরা কাজ করছি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৬, ২৯ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:২৮, ২৯ নভেম্বর ২০২৪

‘বিদেশে শ্রমিক শোষণ বন্ধে আমরা কাজ করছি’

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বিদেশে শ্রমিক শোষণ বন্ধের বিষয়ে আমরা কাজ করছি। কিছটা অগ্রগতি হোক, তখন জানাব। 

শুক্রবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা বলেছেন তিনি। এ সময় চট্টগ্রামে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলামের মাগফেরাত কামনায় দোয়া করারও আহবান জানান উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, আমি সরকারি কাজে কাতারে ছিলাম তিনদিন। আমার হোটেলে যেসব বাংলাদেশি ভাই কাজ করেন, তাদের থেকে বঞ্চনার অনেক খবর শুনেছি। দূতাবাসে আমন্ত্রিত অনেক শ্রমিক ও পেশাজীবী ভাই-বোনের সঙ্গে কথা বলেছি। দূতাবাসের কর্মকর্তাদের বক্তব্যও শুনেছি।

সেখানকার প্রবাসীদের মূল অভিযোগ, পাসপোর্ট-এনআইডি-পাওয়ার অব অ্যাটর্নী সংক্রান্ত বিষয়ে এবং সেখানকার কর্মসংস্থান ও পারিশ্রমিক নিয়ে। এ তথ্য জানিয়ে তিনি বলেন, পাসপোর্টের বিষয়ে আমি ডিজির সঙ্গে কথা বলেছি। তিনি আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে পাসপোর্ট সরবরাহ শুরু হবে।

তিনি আরো বলেন, পাসপোর্ট আর এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তবে সেখানে আমি যোগাযোগ অব্যাহত রাখব। আমি স্বরাষ্ট্র মন্ত্রীকে পাসপোর্ট ফি কমানো বা কমহারে সবার জন্য একরকম করার কথা বলেছি। এটা নিয়ে আমার যোগোযোগ অব্যাহত থাকবে। এছাড়া পাসপোর্ট আর এনআইডি সহজীকরণের বিষয়ে কি কি করা যায়, তা আইন মন্ত্রণালয় থেকে খতিয়ে দেখব।

বিদেশে শ্রমিক শোষন বন্ধের বিষয়ে কাজ করছেন জানিয়ে অধ্যাপক আসিফ নজরুল বলেন, কিছুটা অগ্রগতি হোক, তখন জানাব। এছাড়া ইসলামী ব্যাংকগুলো থেকে টাকা স্থানান্তর ও তোলার সমস্যার বিষয়ে অভিযোগ ছিল। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এটি সমাধানের জন্য অর্থসংস্থান করেছে। আমরা সর্বতোভাবে এ ব্যাংকগুলোর প্রতি বিগত সরকার আমলে করা অবিচারগুলো (যা আমি সুপরিকল্পিত বলে মনে করি) নিরসনের চেষ্টা করব।

তিনি বলেন, আপনারা ভালো থাকবেন। পবিত্র জুম্মার দিনে আমাদের শহীদ ভাই চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামের মাগফেরাত এবং আমাদের সবার হেদায়েতের জন্য দোয়া করবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান