Apan Desh | আপন দেশ

মানববন্ধনে তামিমের মা

‘বাচ্চাটারে কেমন করে মারল, আমার বুকটা জ্বলছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৫, ১২ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:৫৭, ১২ অক্টোবর ২০২৪

‘বাচ্চাটারে কেমন করে মারল, আমার বুকটা জ্বলছে’

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে তামিমের মা খুরশিদা বেগম বলেন, আমার বুকটা জ্বলতাছে। আমার ছেলে অনেক নিরীহ ছিল। কখনো কারো সঙ্গে বেয়াদবি করেনি। আমার ছেলেকে এভাবে মেরে ফেলেছে। সে হাসপাতালে যেতে যেতে মারা গেছে।

তিনি আরও বলেন, আমার ছেলেকে সন্ত্রাসী বানাইনি; মানুষ বানিয়েছি। যারা ষড়যন্ত্র করে আমার ছেলেকে হত্যা করেছে, তাদের বিচার চাই।

মানববন্ধনে তামিমের বাবা সুলতান আহমেদ, বড় ভাই শামভিল জাহান ইসলাম এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ‘তামিম হত্যার বিচার চাই’, ‘জাস্টিস ফর তামিম’সহ বিভিন্ন দাবি নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

প্রসঙ্গত, ১০ অক্টোবর হাতিরঝিল এলাকায় নির্মাণাধীন ভবনে ফ্ল্যাট বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের জেরে তামিমকে ২০-২৫ জন ব্যক্তি পিটিয়ে হত্যা করে। নিহতের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন গ্রেফতার হয়েছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু