Apan Desh | আপন দেশ

‘অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা পালনে প্রস্তুত’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০২, ১৪ আগস্ট ২০২৪

আপডেট: ১৪:০৩, ১৪ আগস্ট ২০২৪

‘অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা পালনে প্রস্তুত’

দেশের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে দায়িত্ব দেবে তা পালনে প্রস্তুত আছি। এ কথা বলেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। 

বুধবার (১৪ আগস্ট) যশোর বিমানবন্দর পরিদর্শন করেছেন তিনি। বিমানবন্দর পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্যও দেন।

এ সময় বিমান বাহিনী প্রধান বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সীমিত জনবল নিয়েও অসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তা দিচ্ছে বিমান বাহিনী। দেশের বিভিন্ন বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করছে বিমান সেনারা। আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যশোর বিমানবন্দরের সব ফ্লাইট সময়মতো উঠানামা করছে।
এ সময় বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির এয়ার অধিনায়ক ও যশোর বিমানবন্দরের ব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ