ফাইল ছবি
রাজধানীর ডেমরার বেশ কয়েকটি এলাকায় টানা তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপনের জন্য এ সমস্যার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপনের কাজ চলবে।
আরও পড়ুন <<>> অপকর্মের দায়ে অতিরিক্ত ডিআইজি জহির প্রত্যাহার
এসময় বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশ পর্যন্ত এলাকায় প্রায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































