ওয়ালটনের লোগো
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস- এআর ম্যানেজমেন্ট বিভাগ এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। বুধবার (০৮ জুলাই) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে।
আবেদন করা যাবে আগামী ১৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ০৮ জুলাই ২০২৬
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ০৮ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৭ জুলাই ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.waltonhil.com
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস- এআর ম্যানেজমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
আরও পড়ুন<<>>নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় ভালো দক্ষতা এবং মাইক্রোসফট এক্সেলে উচ্চতর দক্ষতা। অ্যাকাউন্টস, ফাইন্যান্স এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের ক্ষেত্রে বাস্তব কাজের অভিজ্ঞতা। ভ্যাট (VAT), কর (Tax) এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে জ্ঞান থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, লভ্যাংশ, বিমা, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদনের শেষ সময়: ১৭ জুলাই ২০২৬
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































