Apan Desh | আপন দেশ

সমাজসেবা অধিদপ্তরে চাকরির সুযোগ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৩, ১১ জুন ২০২৪

সমাজসেবা অধিদপ্তরে চাকরির সুযোগ

ছবি : সংগৃহীত

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ অধিদপ্তরে ১৬তম গ্রেডে স্থায়ী ভিত্তিতে ২০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সমাজকর্মী (ইউনিয়ন)

পদসংখ্যা: ২০৯

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

বয়সসীমা: ১২ জুন ২০২৪ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংকে জানা যাবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১২ জুন থেকে ১৮ জুলাই ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের