ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন
প্রথমবারের মতো এশিয়ান গেমসে নারী হকিতে খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে টানা হারের স্বাদ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে নিজেদের প্রথম পয়েন্ট আদায় করে নিয়েছে তারা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমসের নারী হকিতে এটাই বাংলাদেশের প্রথম পয়েন্ট।
এদিন বাংলাদেশের মেয়েদের শুরুটা ছিল স্বপ্নের মতো। কাজাখস্তানের বিপক্ষে প্রথমে লিড নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে, ততই চাপ বাড়িয়েছে প্রতিপক্ষ। এক পর্যায়ে ৩-১ গোলে পিছিয়ে পড়ে রিমন-অর্পিতারা। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ।
আরও পড়ুন<<>>হামজা-জামালদের মালয়েশিয়া ‘পরীক্ষা’ আজ
চীনের বিপক্ষে ১৩-০ গোলের বড় হার দিয়ে এশিয়ান গেমসের হকিতে অভিষেক হয় বাংলাদেশের। পরের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেও ৩-১ গোলে হারতে হয়। তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলের পরাজয় আরও কঠিন করে তোলে বাংলাদেশের পথ।
তবে চার ম্যাচে এসে সে হতাশা কিছুটা দূর হয়েছে। পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরে ৩-৩ গোলের ড্র বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বাড়াবে। এশিয়ার বড় মঞ্চে অভিষেকের শুরুটা কঠিন হলেও কাজাখস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর এই পারফরম্যান্স নতুন করে আশার আলো দেখাচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































