Apan Desh | আপন দেশ

ভিসা দালাল থেকে সতর্ক থাকার আহ্বান ভারতের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪০, ৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:৫২, ৪ সেপ্টেম্বর ২০২৬

ভিসা দালাল থেকে সতর্ক থাকার আহ্বান ভারতের

ছবি: সংগৃহীত

দালাল থেকে ভিসাপ্রত্যাশীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’-এর মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে।

এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে অর্থ, ভিসা আবেদন এবং গুরুত্বপূর্ণ সময় ক্ষতির মুখে পড়তে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর করা যাবে না।

আরও পড়ুন: নেপালের টানেল থেকে ৯ দিন পর দুইজনকে জীবিত উদ্ধার

এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের সরাসরি নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার পরামর্শ দেয়া হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়