ছবি : সংগৃহীত
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ৯ দিন পর ত্রিশূলী-৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ওই টানেলে এখনো আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
উদ্ধারস্থল থেকে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের একজনকে অক্সিজেন দেয়া হচ্ছে। তার নাম জানিয়েছে সঞ্জয় শাহ।
সঞ্জয় শাহই ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে উদ্ধার হওয়া প্রথম ব্যক্তি। তিনি নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের একজন মেকানিক্যাল ফোরম্যান হিসেবে কর্মরত।
আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল
তার সহকর্মী সুরেশ চৌধুরী বলেন, আমি ভীষণ খুশি। এ খবরের অপেক্ষায় ছিলাম। এতে আশা তৈরি হয়েছে যে অন্যদেরও জীবিত উদ্ধার করা সম্ভব হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, টানেল থেকে জীবিত উদ্ধার হওয়া দ্বিতীয় ব্যক্তির নাম কবির মহার্জন।
এদিকে, প্রথম উদ্ধার হওয়া সঞ্জয় শাহকে হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমে বাত্তার এলাকায় নেয়া হয়েছে। সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে, কবির মহার্জনের স্ত্রীও স্বামীর কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাকে কাঠমান্ডুর ছাউনিতে অবস্থিত সামরিক হাসপাতালে নেয়া হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে। এখনো প্রায় ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন।
অন্যদিকে, তিব্বতে আরও ৫৪১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। ফলে নেপাল ও তিব্বত মিলিয়ে নিখোঁজ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৭৫৭ জনে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































