Apan Desh | আপন দেশ

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০২, ২২ আগস্ট ২০২৬

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৪

ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের সংঘাত ৪ বছরের বেশি সময় ধরে চলছে। সম্প্রতি এ যুদ্ধের পাল্টাপাল্টি হামলায় যেন বেড়েই চলছে। গত দুদিনে রাতভর হামলায় দুই দেশে অন্তত চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) এর আগে ইউক্রেনের একটি শপিং সেন্টারে ১৬ জন নিহত হয়। এর এক দিন পর এ নতুন হামলা হলো।

শনিবার (২২ আগস্ট) অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানান, কিয়েভের রেল অবকাঠামোতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা নিশ্চিত করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী কিয়েভের একটি লোকোমোটিভ ডিপোতে আঘাত হেনেছে।

আরও পড়ুন <<>> বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ট্রাম্পের স্থগিতাদেশ বাতিল

আমেরিকার তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষ ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট তৈরি হওয়ায় কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে মস্কোর বাহিনী। ইউক্রেনের কাছে কেবল এ একটি অস্ত্রই রয়েছে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারে।

এছাড়া জাপোরিঝঝিয়া অঞ্চলের একটি গ্রামে রুশ ড্রোন হামলায় আরও একজন মারা গেছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ওই অঞ্চলের প্রধান শহর জাপোরিঝঝিয়ায় একটি মিনিবাসে হামলা হলে তিনজন আহত হন।

অন্যদিকে, রাশিয়া জানিয়েছে, তাদের দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় দুটি শিশু নিহত এবং দুজন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন।

এর আগের দিন শুক্রবার ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি শপিং সেন্টারে রুশ ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement