ফাইল ছবি, আপন দেশ
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মোজতবা খামেনি ৯০ শতাংশ শেষ হয়ে গেছেন।
ইরানে তৃতীয় দফায় রাতভর হামলার পর ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সামরিক সক্ষমতা কার্যত ভেঙে পড়েছে। হামলায় দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদেরও প্রাণহানি ঘটেছে বলে তিনি দাবি করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের নৌবাহিনী আর কার্যকর অবস্থায় নেই। বিমানবাহিনীও ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও গুঁড়িয়ে দেয়া হয়েছে। শীর্ষ নেতৃত্বকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যুদ্ধে ইরানের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের হত্যা করা হয়েছে। তারাও শেষ হয়ে গেছেন। বক্তব্য দেয়ার সময় তিনি খামেনি’র পরিবর্তে ভুল করে খোমেনি নামটি উচ্চারণ করেন।
আরও পড়ুন<<>>বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা
উল্লেখ্য, খোমেনি ১৯৮৯ সালে মারা যান। অন্যদিকে, প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।
এরপর ট্রাম্প বলেন, তার ছেলেও (মোজতবা খামেনি) ৯০ শতাংশ শেষ হয়ে গেছেন। তার দাবি, মোজতবা বর্তমানে মৃতপ্রায় অবস্থায় রয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারির হামলা শুরুর পর মোজতবা খামেনিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ওই দিন তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মারাত্মক আহত হন এবং তার পিতা নিহত হন। এ হামলার পর থেকে তার অনুপস্থিতি, স্বাস্থ্যবস্থা এবং তিনি কোথায় রয়েছেন, তা নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও মোজতবা খামেনি নিরাপদ ও সুস্থ আছেন একাধিকবার দাবি করেছে ইরান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































