ছবি: সংগৃহীত
বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটি মার্কিন পঞ্চম নৌ-ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) গভীর রাতে মার্কিন হামলার জবাবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।
হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে বলেও দাবি করা হয়েছে। একই সময়ে বাহরাইনে একাধিকবার বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে।
আরও পড়ুন <<>> হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান
আইআরজিসির দাবি, এ হামলায় ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগারে আগুন লেগে যায়। পাশাপাশি একটি প্যাট্রিয়ট রাডার, নৌবহরের আকাশ নিয়ন্ত্রণ রাডার, সি-র্যাম আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং চালকবিহীন সমুদ্রযানের নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































