Apan Desh | আপন দেশ

রাতেই ইরানে কঠোর আঘাত হানব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:১২, ৮ জুলাই ২০২৬

রাতেই ইরানে কঠোর আঘাত হানব: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের সঙ্গে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি ‘শেষ’ হয়ে গেছে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার (০৮ জুলাই) তিনি এ হুমকি দেন। তবে ওয়াশিংটন পুরোদমে যুদ্ধে ফিরবে কিনা, তা তিনি স্পষ্ট করেননি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা নিজেদের করা চুক্তি মেনে চলছে না। মঙ্গলবার (০৭ জুলাই) মার্কিন বাহিনীর হামলার পর বুধবার রাতে যুক্তরাষ্ট্র সম্ভবত আবারও হামলা চালাবে বলে তিনি সতর্ক করেন।

তিনি বলেন, আমি একটি ছোট সতর্কতা দিয়ে রাখছি। আজ রাতে আমরা তাদের ওপর কঠোর আঘাত হানতে যাচ্ছি।

এর আগে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি হিসেবে কাজ করা সমঝোতা স্মারকটি ‘শেষ’ হয়ে গেছে। তার এ মন্তব্যের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যায়।

তবে ওয়াশিংটন পূর্ণাঙ্গ যুদ্ধে ফিরে যাবে কিনা কিংবা প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিটিকে স্থায়ী চুক্তিতে রূপ দিতে আর কোনো আলোচনা হবে কিনা, সে বিষয়ে তিনি স্পষ্টভাবে কিছু বলেননি।

তেহরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে—নিজের এমন যুদ্ধ-লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করে তিনি ইঙ্গিত দেন যে, কোনো চুক্তি ছাড়াই হয়তো এ লক্ষ্য অর্জন করতে হবে।

ট্রাম্প বলেন, আমাদের চুক্তির অধীনে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, কিন্তু আমি জানি না শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে কিনা। আমরা হয়তো চুক্তি ছাড়াই এটি বাস্তবায়ন করব। কারণ আপনারা জানেন, এটা আরও সহজ; কারণ এ মানুষগুলো কেবল মিথ্যা বলে আর প্রতারণা করে।

আরও পড়ুন <<>> ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার জেরে মার্কিন বাহিনী ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর ইরান জানায়, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। সংঘাতের এ আকস্মিক বৃদ্ধির ফলে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যায়।

নতুন করে শুরু হওয়া এ সংঘাত হরমুজ প্রণালির নিরাপত্তা ও সুরক্ষাজনিত উদ্বেগও বাড়িয়েছে। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সরবরাহ পথটি অতিক্রম করার ঝুঁকি না নিয়ে অন্তত চারটি তেল ও গ্যাস বহনকারী ট্যাংকার মাঝপথ থেকে ফিরে গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch