Apan Desh | আপন দেশ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৫, ৮ জুলাই ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

ফাইল ছবি, আপন দেশ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা স্মারকটি (এমওইউ) শেষ হয়ে গেছে। তাদের সঙ্গে কাজ করা কেবল সময়ের অপচয়।

বুধবার (০৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা গত রাতে ইরানের ওপর খুব কঠোর আঘাত করেছি।

তাদের বলেছিলাম, প্রতিবার যখন তোমরা আঘাত করবে, আমরাও পাল্টা আঘাত করব এবং অবশ্যই তারা নোংরা খেলোয়াড়, তাই তারা সবার পেছনে লাগে। 

আরও পড়ুন<<>>মধ্যপ্রাচ্যে ৮৫ মার্কিন স্থাপনায় ইরানের হামলা 

ট্রাম্প বলেন, আমরা তাদের পছন্দ করি না। তারা মন্দ লোক এবং এটি ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়। আর আমরা একে পারমাণবিক অস্ত্রমুক্ত করব। ন্যাটোর সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ন্যাটোর ওপর সন্তুষ্ট নই, কারণ তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা এক নম্বর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করতে চায়নি।

এর আগে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র। সবশেষ মঙ্গলবার (০৭ জুলাই) যুদ্ধবিরতির মধ্যে নতুন করে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সবশেষ মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch