Apan Desh | আপন দেশ

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০১, ১৯ জুন ২০২৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত

ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দেশটির বুর্গেনস্টক রিসোর্টে এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের পক্ষ থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর বাতিলের খবর জানানো হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবারই ইরানি প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকে বসার কথা ছিল। মূলত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে সম্প্রতি যে সমঝোতা হয়েছিল, তা বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করতেই এ আলোচনার আয়োজন করা হয়েছিল। তবে বৈঠকের পরিকল্পনা ও আনুষঙ্গিক বিষয়গুলো এখনো পুরোপুরি চূড়ান্ত না হওয়ায় সফর এবং বৈঠক; দুটিই আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। 

সংশ্লিষ্ট পক্ষগুলো জানিয়েছে, পরিস্থিতির ওপর নজর রেখে পরবর্তী পদক্ষেপ ও নতুন সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে।

এর আগে অবশ্য এক ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে দুই দেশ একটি বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে। কোনো ধরনের সরাসরি বৈঠক ছাড়াই ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ইলেকট্রনিক উপায়ে এ চুক্তিতে সই করেন দুই দেশের প্রতিনিধিরা। 

আরও পড়ুন : আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪

চুক্তি অনুযায়ী, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি আবার উন্মুক্ত করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। এর বিপরীতে তেহরানের ওপর আরোপিত নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক ও আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে সম্মত হয়েছে ওয়াশিংটন। তবে এ সমঝোতা বাস্তবায়নের প্রথম ধাপের বৈঠকটি স্থগিত হওয়ায় চুক্তিটির ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে নতুন করে কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়