Apan Desh | আপন দেশ

পবিত্র কাবা থেকে ৪ হাজার মুসল্লি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২০, ৩১ মার্চ ২০২৪

পবিত্র কাবা থেকে ৪ হাজার মুসল্লি গ্রেফতার

কাবা থেকে চার হাজার মুসল্লিকে গ্রেফতার করা হয়েছে। পবিত্র রমজান মাসে নেতিবাচক আচরণের জন্য তাদের গ্রেফতার করা হয়। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এদিকে বিদেশিদের ভুয়া ওমরাহ’র প্রলোভন দেখানোর দায়ে ৩৫ প্রতারক প্রতিষ্ঠানকে শনাক্ত ও সেগুলো বন্ধ করা হয়েছে।

পবিত্র নগরী মক্কায় আগত মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পবিত্র দুই মসজিদের কর্তৃপক্ষ আগে থেকে সতর্ক অবস্থান গ্রহণ করে। তারই অংশ হিসেবে চার হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।

মন্ত্রণলায় এক নির্দেশনায় মুসল্লিদের আহ্বান জানিয়ে বলা হয়, কাবায় আসার বদলে তারা যেন হোটেলে নামাজের যে ব্যবস্থা রয়েছে সেখানে নামাজ আদায় করেন।

বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে কাবায় মুসল্লিদের ভিড় বৃদ্ধি পায়। বিশেষ করে রমজানের শেষ ১০ দিনে মুসল্লিদের ঢল নামে। এ সময়টায় অনেকে ওমরাহ করার চিন্তা-ভাবনা করে থাকেন। ভিড় কমানোর জন্য মুসল্লিদের কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement