Apan Desh | আপন দেশ

কাবা শরিফ

এবার হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুজাইফি

এবার হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুজাইফি

১৪৪৭ হিজরির পবিত্র হজে আরাফার ঐতিহাসিক খুতবা দেবেন পবিত্র মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। সোমবার (১৮ মে) মক্কা ও মদিনার পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক পরিষদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস জানিয়েছেন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নির্দেশে ১৪৪৭ হিজরির পবিত্র আরাফার খুতবা ও নামাজের ইমামতির জন্য শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফিকে নিযুক্ত করেছেন। এ জন্য তিনি পরিষদের পক্ষ থেকে বাদশাহ ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

০৮:৩২ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার

কারামুক্ত হলেন কাবার সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিব

কারামুক্ত হলেন কাবার সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিব

সৌদি সরকার সাত বছর পর মসজিদুল হারামের সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিবকে মুক্তি দিয়েছে। তবে তিনি এখনও সম্পূর্ণ স্বাধীন নন। তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তার পায়ে ইলেকট্রনিক মনিটর লাগানো আছে। প্রিজনার্স অব কনসায়েন্স নামের একটি মানবাধিকার সংস্থা সামাজিক মাধ্যমে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থার তথ্য অনুযায়ী, শায়খ সালেহ আল-তালিব এখনও গৃহবন্দি আছেন। তার পায়ে ইলেকট্রনিক মনিটর লাগানো আছে। এ সংস্থাটি সৌদির ধর্মীয় ব্যক্তিত্ব ও আলেমদের গ্রেফতার-বন্দিত্বের ঘটনা মনিটর করে থাকে। সৌদি নেতৃত্বের সমালোচনা ও মিশ্র লিঙ্গ কেন্দ্রিক এক বক্তৃতার কারণে ২০১৮ সাল থেকে কারাগারে ছিলেন শায়খ সালেহ আল-তালিব। ওই বক্তৃতায় তিনি অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য ও ইসলামে নৈতিক দায়িত্ব পালনের কথা বলেছেন। বিশেষভাবে সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি ও মিশ্র লিঙ্গের অনুষ্ঠানের সমালোচনা করেছিলেন। এরপর থেকে তাকে আর কখনো প্রকাশ্যে বক্তব্য দিতে দেখা যায়নি।

০৫:৩৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement