Apan Desh | আপন দেশ

বাসায় এসেছিলেন রাজ, দরজা খোলেননি পরীমনি

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৫, ১১ আগস্ট ২০২৩

আপডেট: ১২:০০, ১১ আগস্ট ২০২৩

বাসায় এসেছিলেন রাজ, দরজা খোলেননি পরীমনি

ঢালিউডের আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের এক বছর পূর্ণ হলো। 

বৃহস্পতিবার রাজ্যর প্রথম জন্মবার্ষিকী ছিল। এ উপলক্ষ্যে সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজন করা হয় জন্মদিনের অনুষ্ঠান।

বেশ কিছু দিন ধরে এই দম্পতি আলাদা থাকছেন। তারা আর এক হবেন না বলেও বিভিন্ন সময়ে দুজনেই সাংবাদিকদের জানিয়েছেন।

এদিকে গত কয়েক দিন ধরে সন্তানের জন্মদিনের পুরো আয়োজনের প্রস্তুতি সেরেছেন পরীমনি একাই। তাই রাজ্যের জন্মদিনে বাবা রাজ উপস্থিত হচ্ছেন কিনা, সেটি নিয়ে আগ্রহ রয়েছে ভক্তদের মধ্যে।

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই জানা গেল, জন্মদিনের আগের দিন রাতে ছেলেকে দেখতে পরীমনির বাসায় হাজির হয়েছিলেন রাজ। তবে এ সময় ছেলে রাজ্যর দেখা পেলেও স্ত্রী পরীমনির দেখা পাননি তিনি। রাজ বাসায় ঢুকলে দরজা লাগিয়ে নিজের ঘরে বসেছিলেন পরীমনি।

এ বিষয়ে গণমাধ্যমকে পরীমনি বলেন, রাতে এসেছিল রাজ। ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলে গেছে সে। আমার সঙ্গে কোনো কথা হয়নি। দেখাও হয়নি।

আপনার সঙ্গে কেন দেখা হয়নি, এমন প্রশ্নে এই নায়িকা বলেন, আমার সঙ্গে দেখা হওয়ার কিছু নেই। ওর সঙ্গে তো আমার সম্পর্কই নেই। সম্পর্ক থাকলে তো বাবুর জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে তাকে পাশে পেতাম। বাসায় যখন এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম। সে চেষ্টা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমি বলিনি। কারণ তার জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।

গিয়াসউদ্দিন সেলিমের `গুণিন' সিনেমার শুটিংয়ে চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির সম্পর্ক। আর এক সপ্তাহের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর তারা গোপনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিনে সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এর পর ২২ জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান রাজ্য।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়