ছবি : সংগৃহীত
ঢাকায় সব প্রস্তুতি শেষ হলেও কলকাতার শিল্পী অনুপম রায়ের কনসার্ট আয়োজন ফের স্থগিত করা হয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠানটি বাতিলের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (০১ আগস্ট) ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও শেষ মুহূর্তে মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত জানানো হয়।
আকস্মিক এ সিদ্ধান্তে টিকিটধারী দর্শক, সংগীতপ্রেমী, শিল্পী, স্পন্সর ও সংশ্লিষ্টদের মধ্যে হতাশা তৈরি হয়েছে উল্লেখ করে আয়োজকরা বলেন, রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে সম্মান জানিয়ে তারা কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন।
কনসার্ট বাতিল হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে জানানো হয়, সব টিকিটধারীকে তাদের ক্রয়কৃত টিকিটের সম্পূর্ণ মূল্য অফিশিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দেয়া হবে।
আরও পড়ুন : প্রেম বিরহে ভাসছে কোক স্টুডিও বাংলার ‘পাতার বাঁশরি’
এর আগ চলতি বছরের ২৬ জুন কনসার্টটি হওয়ার কথা থাকলেও তা সাময়িক স্থগিত করা হয়েছিল।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































