Apan Desh | আপন দেশ

বিয়ে করছেন শাহীন ভাট, পাত্র কে?

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৩, ১৯ এপ্রিল ২০২৬

বিয়ে করছেন শাহীন ভাট, পাত্র কে?

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বোন শাহীন ভাট বাগদানের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিনের প্রেমিক ইশান মেহরাকে বিয়ে করছেন তিনি। তবে বিয়ের আনুষ্ঠানিক তারিখ জানানো হয়নি।

সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে এই খবর জানান ইশান মেহরা। ওই ছবিগুলোতে তাদের বাগদান উদযাপনের মুহূর্ত দেখা যায়। সেখানে শাহীনের হাতে বাগদানের আংটি দেখা গেছে।

পোস্টটির ক্যাপশনে ইশান মজার ছলে লিখেছেন, ‘হয়তো আমরা একে-অপরকে একটু বেশি পছন্দ করে ফেলেছি।’

জানা যায়, ২০২৫ সালে তাদের সম্পর্কটি প্রকাশ্যে আসে। সেই সময় শাহীন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দুজনের একসঙ্গে কাটানো সময়ের কিছু শেয়ার করতেন—জন্মদিন উদযাপন, ভ্রমণ এবং সাধারণ ঘোরাঘুরি। এরপর থেকে তারা বেশিরভাগ সময়ই নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রেখেছেন এবং মূলত পারিবারিক বা অনানুষ্ঠানিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে।

জানা গেছে, ইশান মেহরা একজন ফিটনেস ট্রেইনার হিসেবে কাজ করেন। সময়ের সঙ্গে ভাট পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে। এ ঘোষণার পর বন্ধু-বান্ধব এবং চলচ্চিত্র জগতের অনেকেই তাদের অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন : কার প্রেমে মজেছেন সিডনি সুইনি

শাহীন ভাট মূলত হিন্দি সিনেমায় পর্দার পেছনে কাজ করেছেন। তিনি ১৯৯৮ সালের চলচ্চিত্র তামান্নাতে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে লেখালেখি ও সহকারী পরিচালনায় যুক্ত হন। তিনি ২০১২ সালের সন ওব সরদার-এর লেখক হিসেবে কাজ করেছেন এবং একই বছরে রাজ ৩-এ সহকারী পরিচালক ছিলেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়