ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। অভিনয়ে তাকে খুব একটা দেখা না গেলেও স্যোশাল মিডিয়ায় সরব তিনি। এবার এক ভক্তকে নিয়ে আলোচনায় এসেছেন।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভালোবাসা প্রকাশ করতে এক ভক্ত নিজের বুকে শেহনাজ গিলের মুখাবয়বের ট্যাটু করিয়েছেন।
সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এ ঘটনা সামনে আসে। এরপর বিস্ময় প্রকাশ করেছেন ‘বিগ বস’ খ্যাত এ তারকা।
স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, অনুরাগী ব্যক্তিটি শার্টের বোতাম খুলে শেহনাজকে তার বুকে আঁকা ট্যাটুটি দেখাচ্ছেন। বিষয়টি দেখে কিছুটা অবাক হয়ে পাঞ্জাবি ভাষায় ওই ভক্তের কাছে শেহনাজ জানতে চান, কেন নিজেকে কষ্ট দিয়ে তিনি এ ট্যাটু করিয়েছেন।
আরও পড়ুন: বিয়ে করছেন মিমি, পাত্র কে?
জবাবে সে ব্যক্তি জানান, তিনি শেহনাজের বড় ভক্ত। পরবর্তীতে শেহনাজ তাকে ধন্যবাদ জানান এবং করমর্দন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
এক নেটিজেন মন্তব্য করেন, ওই ব্যক্তি এর আগেও হাতে শেহনাজের নাম বা ছবি ট্যাটু বানিয়েছিলেন। তখন শেহনাজ তাকে বুকে আর কোনো ট্যাটু না করতে অনুরোধ করেছিলেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































