Apan Desh | আপন দেশ

নিজ বাড়িতে খুন জনপ্রিয় টিকটকার সানা

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৭, ৩ জুন ২০২৫

নিজ বাড়িতে খুন জনপ্রিয় টিকটকার সানা

১৭ বছর বয়সী পাকিস্তানের জনপ্রিয় টিকটকার সানা ইউসুকে গুলি করে হত্যা করা হয়েছে। নিজ বাড়িতে খুন হয়েছেন তিনি।

সোমবার (২ জুন) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১৩ সেক্টরের সুম্বল এলাকায় এ ঘটনা ঘটেছে।
 
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, চিত্রালের বাসিন্দা সানা ইউসুফকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
পুলিশ জানায়, সানাকে তার নিজ বাড়ির ভেতরেই কে বা কারা খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। হত্যাকারী বাড়ির ভেতরে ঢুকে সানাকে গুলি করে পালিয়ে গেছে বলে জানা গেছে। সানা ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
 
পুলিশ আরও জানায়, এরই মধ্যে এ হত্যার তদন্ত শুরু হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ