Apan Desh | আপন দেশ

বুয়েট শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিলেন অপি করিম

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ৪ এপ্রিল ২০২৪

বুয়েট শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিলেন অপি করিম

ছবি: সংগৃহীত

সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ চাইছে, বুয়েটে ছাত্র রাজনীতি পুনরায় চালু হোক। কিন্তু বুয়েট শিক্ষার্থীরা চাইছেন, ক্যাম্পাস ছাত্র রাজনীতি মুক্ত হোক। গত কয়েকদিন ধরে বুয়েট ছাত্র রাজনীতি ইস্যুতে উত্তাল। এমন অবস্থায় কেউ কেউ বুয়েট শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। আবার অনেকেই ছাত্র রাজনীতির ইতিবাচক দিকগুলো তুলে ধরে বুয়েটে ছাত্র রাজনীতির পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে এবার নিজের অবস্থান পরিস্কার করেছেন সাবেক বুয়েটিয়ান ও জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। জানিয়েছেন, বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে তিনি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অপি করিম লিখেছেন, ‌‘বুয়েটের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং অ্যালামনাই হিসেবে, আমি বুয়েটে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে। বুয়েটের বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি। তাদের সফলতা কামনা করছি।

হ্যাশট্যাগে তিনি লিখেছেন, ‘নো স্টুডেন্ট পলিটিক্স ইন বুয়েট’। 

অপি করিমের সেই স্ট্যাটাসে অনেকেই তার সঙ্গে সহমত পোষণ করেছেন। আবার অনেকেই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের