Apan Desh | আপন দেশ

সৃজিতের সঙ্গে বিয়ে হওয়ায় আফসোস মিথিলার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ৩০ মার্চ ২০২৪

সৃজিতের সঙ্গে বিয়ে হওয়ায় আফসোস মিথিলার

ছবি: সংগৃহীত

কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও দুই বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা আবারও হঠাৎ আলোচনায়। বিয়ের পর থেকেই বারবারই বিচ্ছেদের সুর উঠেছে এ দুই সেলিব্রেটিকে নিয়ে। তবে প্রতিবারই বিচ্ছেদের খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন দুজনেই। কখনই নিজেদের ব্যক্তিগত বিষয় কিংবা বিবাহিত জীবন নিয়ে মিডিয়ায় কথা বলতে চান না মিথিলা। তবে সম্প্রতি নিজের বিবাহিত জীবন নিয়ে মুখ খুলেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি সৃজিতের সঙ্গে বিয়ে হওয়া প্রসঙ্গে আফসোস করেছেন অভিনেত্রী। মিথিলার ভাষায়, আমার দুর্ভাগ্য, আমি সৃজিতের স্ত্রী। 

এরপরই নিজের অনুভূতির বিস্তারিত ব্যাখ্যা দেন মিথিলা। বলেন, সৃজিতের সঙ্গে বিয়ের পর থেকে আমাকে সবাই বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করে। অথচ ওকে (সৃজিত) কিন্তু বিবাহিত জীবন নিয়ে তেমন প্রশ্ন করে না কেউ।

আরও পড়ুন>> বুবলী বেয়াদব নয়, কাকে ইঙ্গিত চয়নিকার?

মিথিলা আরও বলেন, ভারতের পাশাপাশি আমার দেশেও সৃজিত জনপ্রিয়। যে কারণে সবাই আমাকে ‘সৃজিতের স্ত্রী’ হিসেবেই পরিচিতি দেয়। বিষয়টা আমার কাছে সত্যি দুর্ভাগ্যের। 

এরপরই দুঃখ করে মিথিলা বলেন, আমি একজন অভিনেত্রী, গায়িকা, পিএইচডি করছি। এ পরিচয়গুলো কি নিজের পরিচয় হওয়ার জন্য যথেষ্ট নয়!

নিজের পরিচয়ে পরিচিতি না পেয়ে দুঃখ পেলেও বিবাহিত জীবনে সৃজিতের সঙ্গে বেশ ভালোই আছেন মিথিলা। নিত্য নতুন মিথিলাকে চমক দিতে ভালোবাসেন সৃজিত। তাই বাড়িতে নিয়ে আসেন নানা ধরনের প্রাণী। এসব প্রাণীর কোনোটা মিথিলার ভালো লাগে আবার কোনোটা ভালো লাগে না। তবে এর জন্য সৃজিতকে কখনই বাঁধা দিতে চান না দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আমাকে শেষ চার মাস কাজ করতে দেয়া হয়নি: মাহফুজ আলম সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ইরানে বিক্ষোভে প্রাণহানি প্রায় ২ হাজার বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর তরুণদের উদ্যোক্তা হওয়া জরুরি: প্রধান উপদেষ্টা নিজ নাগরিকদের ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র ঢাকার তাপমাত্রা কেমন কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস রোদের মধ্যেও শৈত্যপ্রবাহ বইছে যে জেলায় ‘যুক্তরাষ্ট্র চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান’ আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ, বাজারদর জেনে নিন