Apan Desh | আপন দেশ

নারীর শাড়ীর আচলে টাচ করা হত্যার চেয়ে বড় অপরাধ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৯, ৮ মার্চ ২০২৪

নারীর শাড়ীর আচলে টাচ করা হত্যার চেয়ে বড় অপরাধ

বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, নারীর ওড়না বা শাড়ীর আচলে টাচ করা আমার কাছে হত্যার চেয়ে বড় অপরাধ। এটা আমার কথা, আবেগের কথা। অন্যেরা কিভাবে সেটি আমি জানিনা। চেয়ারম্যান হলেই কারো বুকে লাথি মারতে পারো, মেয়ের গায়ে হাত দিতে পারো সেটি মেনে নেয়া যায়না-বলেন এই বীর মুক্তিযোদ্ধা। 

শুক্রবার (৮ মার্চ) বেলা ৩টায় টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথি বক্তব্যে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী এসব কথা বলেন তিনি।

বঙ্গবীর বলেন, মা-বোনের সম্মানের জন্য আমি রক্ত দিয়েছি। আজকে আমার বোন বঙ্গবন্ধুর কন্যা দেশের প্রধানমন্ত্রী। মেয়েরা লাঞ্ছিত হয়, তার বিচার হয়না।

সাবেক সংসদ সদস্য কাদের সিদ্দিকী আরও বলেন, মহিলাকে অত্যাচারে জড়িত মুক্তা নামের এক ইউপি চেয়ারম্যানের পক্ষে ও বিষয়টি মিটমাট করতে যত আওয়ামীলীগের লোক আমার কাছে এসেছেন। গত ১৫-২০ বছরেও এত লোক আমার কাছে আসে নাই, ফোন করে নাই। চেয়ারম্যান হলেই কারো বুকে লাথি মারতে পারো, মেয়ের গায়ে হাত দিতে পারো সেটি মেনে নেয়া যায়না। 

বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহন আনছারী।

টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সভাপতি এ.কে.এম শামিমুল আকতার শামিম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অতিথি ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান, করটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খালেকুজ্জামান চৌধুরী প্রমুখ। বই উৎসবে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা কবিসহ স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (২ মার্চ) বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা একজন নারীকে মারধর করেন। ওই মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই রাতেই নির্যাতিত নারী বাদী হয়ে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এরপর থেকে নির্যাতিতা নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement