Apan Desh | আপন দেশ

বিশ্ববিদ্যালয়ে সনদ অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে : ইউজিসি চেয়ারম্যান

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৫, ১ আগস্ট ২০২৬

বিশ্ববিদ্যালয়ে সনদ অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে : ইউজিসি চেয়ারম্যান

ছবি: আপন দেশ

বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সনদ অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে দক্ষতাও অর্জন করতে হবে। এ দক্ষতা দিয়ে শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হবে, তখন প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী কর্মক্ষেত্রে প্রবেশ করার সুযোগ পাবে। এমন পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসির) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

শনিবার (০১ আগস্ট) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীদের জীবন যেন সুখকর হয়, ক্যাম্পাসে নিরাপদ হয় সেজন্য বিশ্ববিদ্যালয়, সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যেক শিক্ষার্থী যাতে সফট স্কিল নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হতে পারে তা আমরা নিশ্চিত করতে চাই। প্রত্যেকের ডিজিটাল লিটারেসি থাকতে হবে। কমিউনিকেশন স্কিল থাকতে হবে যাতে শিক্ষার্থীরা বাংলা, ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষায় নিজ দেশে এবং দেশের বাইরে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে। নিজের মত করে সমস্যার সমাধানের জন্য ক্রিটিক্যাল থিংকিং এর যোগ্যতা অর্জন করে।

তিনি আরও বলেন, আমরা আগামী পাঁচ বছরের মধ্যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার প্ল্যান করছি। সেটা আমরা ডিফাইন করব—সেটি তুমি ইন্ডাস্ট্রিতে সময় কাটাবে, হাতে কলমে শিখবে। ছাত্র থাকাকালীন সময়েই তুমি ইন্টার্নশিপের সুযোগ পাবে যেকোনো প্রতিষ্ঠানে। এ সুযোগটা আমরা ম্যান্ডেটরি করব এবং সে সময় নিশ্চিতভাবে শিক্ষার্থীরা পেমেন্টের আওতায় আসবে। 

আরও পড়ুন<<>>গোবিপ্রবির হল ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার সবসময় সমতায় বিশ্বাসী উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, অসমতা বা বৈষম্যর বিষয়টি তরুণদের মধ্যে আরেকবার জাগ্রত না হয়, আরেকবার যাতে তাদেরকে সমান সুবিধার জন্য কখনো রক্ত ঝরাতে না হয়, আমরা সে বিষয়ে সচেতন আছি। আমরা যখন ডিজিটাল ট্রান্সফরমেশন করব, তখন যেকোনো শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষক কুষ্টিয়াতে বসে বিশ্বের যেকোনো প্রান্তের যেকোনো উন্নত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ২৪ ঘণ্টা কানেক্টেড থাকতে পারবে। প্রান্তিক বিশ্ববিদ্যালয় বলতে কোন বিশ্ববিদ্যালয় এ দেশে থাকবে না। চার অথবা পাঁচ বছর পর শিক্ষার্থীরা যখন এখান থেকে পাশ করে বের হবে, তারা হবে এ দেশের সবচাইতে দক্ষ, কম্পিটেন্ট গ্র্যাজুয়েট।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব আবদুল খালেক, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইবি উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়শনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। বিশ্ববিদ্যালয়ে দক্ষতা অর্জন করতে হয়। এ দক্ষতা দিয়ে শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হবে, তখন প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী কর্মক্ষেত্রে প্রবেশ করার সুযোগ পাবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়