Apan Desh | আপন দেশ

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৮, ২ জুন ২০২৬

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ইঙ্গিত

আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ঘোষিত সূচি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষার সময়সূচি নিয়ে আরও একবার স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।

মঙ্গলবার (০২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান শিক্ষামন্ত্রী।

এহছানুল হক মিলন বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে আগেই বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে সে সিদ্ধান্ত নিয়ে এখন আবার মতামত উঠে আসায় বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

তিনি বলেন, পরীক্ষার তারিখ ৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। তবে এ নিয়ে আলোচনা-সমালোচনা রয়েছে। প্রয়োজনে আবার স্টেকহোল্ডারদের সঙ্গে বসে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, রোজার বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার সময় এক মাস এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছিল। আগে পরিকল্পনা ছিল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজনের, তবে রোজার কারণে তা জানুয়ারির শুরুতে আনা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, এখন অনেকে বলছেন রোজার পরে পরীক্ষা শেষ করা উচিত। বিষয়টি নিয়ে আবার আলোচনা হচ্ছে। আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আরও পড়ুন <<>> আন্তর্জাতিক গবেষণা কর্মসূচিতে অংশ নিচ্ছেন ইবির দুই শিক্ষক

মন্ত্রী জোর দিয়ে বলেন, পরীক্ষার সময়সূচি নির্ধারণে সবার মতামত গুরুত্ব দেয়া হচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয় স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করেই কাজ করছে।

তিনি বলেন, পাবলিক ওপিনিয়ন ও শিক্ষার্থীদের সিলেবাস শেষ হওয়া দুই বিষয়ই বিবেচনায় নিতে হবে। সিলেবাস শেষ না করে পরীক্ষা নেয়া সম্ভব নয়।

সরকার ইতিমধ্যে রুটিন ঘোষণা করলেও পরিস্থিতি বিবেচনায় সেটি পুনর্বিবেচনার দরজা খোলা রয়েছে বলেও জানান তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ