Apan Desh | আপন দেশ

বেকার

রাজনৈতিক দুর্বৃত্তায়ন-বেকারত্ব

রাজনৈতিক দুর্বৃত্তায়ন-বেকারত্ব

গ্রিক শব্দ ‘পোলিস’ এবং আরবি শব্দ ‘সিয়াসাত’ থেকে রাজনীতির ধারণা এসেছে। মূলত রাজনীতি একটি সেবামূলক প্রক্রিয়া, যা সমাজ বা রাষ্ট্রের হিত বয়ে আনে। আর দুর্বৃত্ত হলো লুটেরা প্রকৃতির মানুষ। সেবামূলক কাজ যখন দস্যুর মুঠোবন্দি হয়, তখন রাজনীতি শব্দটি তার স্বকীয়তা হারিয়ে ফেলে। রাজনীতির উদ্দেশ্য মানুষের মৌলিক চাহিদা পূরণপূর্বক ন্যায্য অধিকার রক্ষা করা। এর উদ্দেশ্য সুশাসন ও সুষ্ঠু আইনের প্রয়োগ করা এবং সুযোগ ও সম্পদের সুষম বণ্টন করা। ক্ষমতার ন্যায়সংগত ব্যবহার, যা সমাজ বা রাষ্ট্রের জন্য কল্যাণকর।

১১:৫৫ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

‘কর্মসংস্থান হবে ৫ লাখ বেকারের’

‘কর্মসংস্থান হবে ৫ লাখ বেকারের’

দেশে বর্তমানে এক কোটি ৮০ লাখ বেকার যুবক রয়েছে। এরমধ্যে গ্রাজুয়েট বেকার যুবকের সংখ্যা ২৬ লাখ। ৫ লাখ বেকারের কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হবে। জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যুব উন্নয়ন অধিদফতর কাজ করে থাকে। আমরা ট্রেনিং দিয়ে থাকি। আমাদের অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম আসছে। ট্রেনিংটা কর্মমুখী হতে হবে। দেশের ৫ লাখ বেকার যুবককে কর্মসংস্থান করার উদ্যোগ নেয়া হয়েছে।

০৩:৪৮ পিএম, ৩০ অক্টোবর ২০২৪ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement