ছবি : আপন দেশ
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বাধা-নিষেধ আরোপ করা হয়নি বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে বিষয়টি স্পষ্ট করেছে।
চিঠিতে বলা হয়, চলতি বছরের ৩০ জুলাই থেকে ১৫৪ নম্বর স্মারকমূলে রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা ৩০ দিনের জন্য স্থগিত করেছিল। কিন্তু সংগঠনটির স্বাভাবিক কার্যক্রমে কোনো বাধা-নিষেধ আরোপ করা হয়নি বলে জানানো হয়েছে।
রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের পক্ষ থেকে ১৬ আগস্টে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাখ্যা প্রদান করা হয়।
মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়েছে, রিহ্যাবের নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বাধা-নিষেধ নেই। ফলে সংগঠনের অন্যান্য সাংগঠনিক ও নিয়মিত কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা যাবে।
রিহ্যাব প্রেসিডেন্ট মনে করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের এ স্পষ্টকরণের ফলে সংগঠনটির নিয়মিত কার্যক্রম নিয়ে সব ধরনের বিভ্রান্তির অবসান হবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনার মাধ্যমে আবাসন খাতের উন্নয়ন ও সদস্যদের স্বার্থে রিহ্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে।
আপন দেশ/মিম/এসএস
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































