Apan Desh | আপন দেশ

তেলের দামে পতন

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:২০, ৪ জুন ২০২৬

আপডেট: ১২:০৭, ৪ জুন ২০২৬

তেলের দামে পতন

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। ইসরায়েল-লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি শক্তিশালী হচ্ছে, এমন খবর প্রকাশের পর তেলের দামে পরিবর্তন এলো।

বৃহস্পতিবার (০৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

বুধবার (০৩ জুন) গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৫-তে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড  তেলের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে ৯৭ দশমিক ১৪ ডলারে নেমে আসে। 

একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ কমে ৯৫ দশমিক ৪০ ডলারে দাঁড়ায়।

এদিকে, লেবাননের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি কার্যকর নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির।

আরও পড়ুন : বিয়ের পর নতুন সিদ্ধান্ত নিলেন সায়মা

এপ্রিলের মাঝামাঝি সময়ে একটি নামমাত্র ‘যুদ্ধবিরতি’ চুক্তি কার্যকর করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও ইসরায়েল যে তা মানছে না, সেনাপ্রধানের এ বক্তব্যেই তা স্পষ্ট। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়