Apan Desh | আপন দেশ

রাজধানীর মাটিকাটায় ডেসকোর ইভি চার্জিং পয়েন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৯, ২৫ নভেম্বর ২০২৩

রাজধানীর মাটিকাটায় ডেসকোর ইভি চার্জিং পয়েন্ট  উদ্বোধন

ছবি: আপন দেশ

বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি বিবেচনায়  শনিবার (২৫ নভেম্বর) ডেসকো কর্তৃক মাটিকাটা সুমাত্রা ফিলিং স্টেশনে বৈদ্যুতিক যান চার্জিং স্টেশন উদ্বোধন কর াহয়েছে। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান এর উদ্বোধন করেন।। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারকে বাস্তবায়ন করতে  ইভি (বৈদ্যুতিক গাড়ি) চার্জিং স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া ঢাকা শহরকে বাসযোগ্য নগরীতে পরিণত করতে বায়ু দূষণ কমাতে হবে। বিদ্যুৎ চালিত যানবাহন এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা পাইলট প্রজেক্ট হিসেবে এখন পর্যন্ত ৩টি স্টেশন চালু করেছি, আরও ৩টি করার পরিকল্পনা রয়েছে। তবে ফিলিং স্টেশনের মালিকদের বলব আপনারা এগিয়ে আসুন। বিদ্যুৎ চালিত যানবাহনের ব্যবহার বাড়াতে সবাইকে একত্রে কাজ করতে হবে। দূষণমুক্ত নগরী গড়তে এর বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে মো. নিজাম উদ্দিন বলেন, প্রচলিত যানবাহনের তুলনায় বিদ্যুৎ চালিত যানবাহনে খরচ অনেক কম। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে স্মার্ট টেকনোলজির সঙ্গে সম্পৃক্ত হতে হবে।

স্বাগত বক্তব্যে মো. কাওসার আমীর আলী বলেন, বৈশ্বক জলবায়ুর কথা চিন্তা করে সারা বিশ্বে বিদ্যুৎ চালিত যানবাহন ব্যবহার বাড়ছে এবং জনপ্রিয় হচ্ছে। আমাদেরকেও কার্বন নিঃসরণ কমাতে হবে। তাই বিদ্যুৎ চালিত যানবাহনের ব্যবহারের দিকে সবাইকে এগিয়ে আসতে হবে। এখন দেশে যে পরিমান অনিবন্ধিত ইজি বাইক চলছে সেগুলোকে বিদ্যুৎ চালিত যানের ম্যাকানিজমে কনভার্ট করার পরিকল্পনা নিতে হবে। এতে করে অপচয় রোধের পাশাপাশি শৃঙ্খলা আসবে। নিয়মতান্ত্রিকভাবে নির্মাণ করলে দুর্ঘটনা থেকে মানুষ মুক্তি পাবে। এ বিষয়েও উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনীরা সুলতানা, (চেয়ারম্যান,টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ)। 

বৈশ্বিক উষ্ণায়নের জন্য বায়ুমণ্ডলে ক্ষতিকর গ্রিনহাউজ গ্যাস (জিএইচজি) তথা কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ বৃদ্ধিকে অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। জীবাশ্ম জ্বালানি নির্ভর মোটরযান থেকে কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন রোধে বিশ্বব্যাপী ইলেকট্রিক ভেহিকেল (EV) ব্যবহারের গুরুত্ব বেড়েছে। 

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বৈদ্যুতিক যানের ব্যবহার ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। বৈদ্যুতিক যানের ব্যবহারকে উৎসাহিত করা এবং এর জন্য চার্জিং অবকাঠামো স্থাপনের কার্যক্রমকে কাঠামোগত রূপ দেয়া প্রয়োজন । বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বিদ্যুৎ বিভাগ বৈদ্যুতিক যান চার্জিং নির্দেশিকা-২০২২ প্রণয়ন করেছে। সেই নির্দেশিকা অনুযায়ী ইলেকট্রিক মোটরযান ব্যবহারে উৎসাহিত করতে এবং এর জন্য চার্জিং অবকাঠামো স্থাপনের কার্যক্রমকে কাঠামোগত রূপ দিতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) আওতাধীন এলাকার ‘প্রথম ইভি পাবলিক চার্জিং স্টেশন’ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুমাত্রা ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) আকতার কামালসহ ডেসকো'র ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন ।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়