ফাইল ছবি, আপন দেশ
কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র অবস্থিত দ্য গ্র্যান্ড রেনেসাঁ বারে রাশেদ নামের এক কিশোরকে নির্মমভাবে ছুরি আঘাত করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় চারজন হত্যাকারীকে চিহ্নিত করেছে প্রত্যক্ষদর্শীরা। তারা হলেন, মোহাম্মদ সালমান সং বিডিআর ক্যাম, মো, আসিফ পাহাড়তলী, মোহাম্মদ ফয়সাল সাং পাহাড়তলী কক্সবাজার শহরের।
তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, হত্যা, ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এদের প্রত্যেরেক বিরুদ্ধে ১০ থেকে ১২ টি করে মামলা রয়েছে। তারা শহরের চিহ্নিত সন্ত্রাসী।
আরও পড়ুন<<>>চাঁদা না পেয়ে হুমকি, আতঙ্কে পাটকল ম্যানেজারের মৃত্যু
হত্যাকাণ্ডের পর ঘটনার প্রধান আসামি সালমান পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বাকি তিনজনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































