ছবি: আপন দেশ
‘সুস্বাস্থ্য আর যোগ্যতায় এগিয়ে রবো বিশ্বটায়’ স্লোগানকে সামনে রেখে ‘শিশু শহীদ আব্দুল আহাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৬’ হয়েছে। জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ‘দোলনচাঁপা অঞ্চল’-এর উদ্যোগে এ টুর্নামেন্ট হয়।
রোববার (০২ আগস্ট) সকাল ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
যাদের আত্মত্যাগের বিনিময়ে ২০২৪ সালের ‘৩৬ জুলাই’-এর মাধ্যমে স্বৈরাচারের কালো ছায়া কেটে নতুন আলোর দিশা মিলেছে। তাদের স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
সর্বকনিষ্ঠ শিশু শহীদ আব্দুল আহাদের স্মৃতিবিজড়িত এ টুর্নামেন্টে মোট ৮টি দলের ১০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রতিটি দলের নামকরণ করা হয় জুলাই বিপ্লবের শিশু শহীদদের নামে।
রাজশাহী মহানগরী শাখার সিএসডি সম্পাদক ও দোলনচাঁপা অঞ্চলের পরিচালক নাহিদ হাসান রিফাতের সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আবু হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবু তাহের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী পরিচালক মো. আমানুল্লাহ, শাখার শিক্ষা-সাহিত্য সম্পাদক শেখ মুহাম্মদ আলমগীর এবং খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক ওয়ালীউল্লাহ ওলি।
এসময় অঞ্চলের সংগঠক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর ও মন সুন্দরভাবে বিকশিত হয়, তাই নিয়মিত খেলাধূলা করা সবার জন্য প্রয়োজন।
আরও পড়ুন <<>> ধানক্ষেত থেকে বিশাল অজগর উদ্ধার
তারা আরও বলেন, খেলার মাঠে কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত দিয়ে বা কটু কথা বলে কষ্ট দেয়া যাবে না। পরস্পরকে ভাইয়ের মতো বুকে টেনে নিয়ে সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রেখে টুর্নামেন্ট সম্পন্ন করতে হবে।
দিনভর টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলায় ‘শিশু শহীদ আনাস টিম’ ৩-২ গোলে ‘শিশু শহীদ জাবির ইব্রাহিম টিম’-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রানার্স-আপ হয় ‘শিশু শহীদ জাবির ইব্রাহিম টিম’।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































