Apan Desh | আপন দেশ

পঞ্চগড়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস কর্মসূচি

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২৮, ১৪ জুলাই ২০২৬

পঞ্চগড়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস কর্মসূচি

ছবি: আপন দেশ

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিজিটাল লেনদেন জনপ্রিয় করার লক্ষ্যে এক বিশেষ কর্মসূচি হয়েছে। 

পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস তেঁতুলিয়া শীর্ষক কর্মসূচিটি মঙ্গলবার (১৪ জুলাই) তেঁতুলিয়া শাখা প্রাঙ্গণে আয়োজিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের তেঁতুলিয়া শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) ও অঞ্চল ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন এবং তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু। 

আরও পড়ুন<<>>ফের কমলো স্বর্ণের দাম

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি উদ্ভিদ কর্মকর্তা জীবন ইসলাম, জিয়া পরিষদের জেলা আহবায়ক আব্দুল জব্বার, এমপি প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ এবং তেঁতুলিয়া সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করীম সিদ্দিকী।

প্রধান বক্তার বক্তব্যে রবিউল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস সোসাইটির কোনো বিকল্প নেই। পূবালী ব্যাংক তার আধুনিক ডিজিটাল সেবার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষকেও এ প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে বদ্ধপরিকর। আমাদের পিআই অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা যেকোনো সময় যেকোনো স্থান থেকে নিরাপদ লেনদেন করতে পারবেন।

অন্যান্য বক্তারা বলেন, নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল মাধ্যম ব্যবহারের মাধ্যমে দুর্নীতি ও ঝুঁকি হ্রাস পায়। তেঁতুলিয়ার মতো প্রান্তিক জনপদে ক্যাশলেস লেনদেনের প্রসারে পূবালী ব্যাংকের এ উদ্যোগ প্রশংসনীয়।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ পূবালী ব্যাংকের ডিজিটাল পিআই অ্যাপের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের বিভিন্ন পদ্ধতি ও সুবিধা প্রদর্শন করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়