সারজিস আলম, আপন দেশ
আগামীর বাংলাদেশে নতুন করে আর কাউকে শেখ হাসিনা হতে দেয়া হবে0 না বলে সতর্ক করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (০৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, আপনি অভ্যুত্থানের পর দেশে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার জেলা ও উপজেলার নেতাকর্মীরা যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, চাঁদাবাজি করে, সিন্ডিকেট চালায়, মাদকের ব্যবসা করে, আমার নিরপরাধ ভাইদের ওপর জুলুম করে এর দায় আপনাকে নিতে হবে।
পুলিশ বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশ পুলিশকে ইচ্ছামতো অপব্যবহার করেছে। আমরা চাই পুলিশ থেকে শুরু করে যত আইনশৃঙ্খলা বাহিনী আছে, সবাই কাজের মধ্য দিয়ে গৌরব এবং সম্মান ফিরিয়ে আনবেন।
আরও পড়ুন<<>>ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে: জামায়াত আমীর
তিনি আরও বলেন, প্রত্যেকটা দল ক্ষমতায় থাকার জন্য পুলিশকে ব্যবহারের চেষ্টা করবে। আপনারা যদি পেশাদারত্ব বিসর্জন দেন তাহলে কোনো দিনও নিজের বিবেকের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।
দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, আমরা বাংলাদেশপন্থি সরকার চাই। সীমান্তে যদি আর একটি হত্যাকাণ্ড ঘটে, যদি আবার পুশ-ইনের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলা হয়, তখন আমরা দেখব না কে সরকারে আছে, আমরা দেখব রাষ্ট্রের পক্ষে কার অবস্থান। আমরা শুধু বাংলাদেশপন্থি সরকারের সঙ্গেই থাকব, যারা জনগণের অধিকার ও রাষ্ট্রের স্বার্থ রক্ষায় আপসহীন থাকবে।
আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম-আহবায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, জেলা এনসিপির আহবায়ক কামরুজ্জমান শাওন, এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল প্রমুখ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































